শনিবার ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১২শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ।

নিজস্ব প্রতিবেদক। ২০ মার্চ ২০২৫ ০২:০৭ পি.এম

শ্রীমঙ্গল ছবি: সংগ্রহীত

হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১২শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ


 শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত 
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন "হৃদয়ে শ্রীমঙ্গলে"র উদ্যোগে উপজেলার মধ্যবিত্ত, গরিব ও অসহায় পরিবারের মধ্যে রামাদ্বান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী-২০২৫ অনুষ্ঠিত হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অন্যতম সমন্বয়ক ফয়সল আহমেদের সভাপতিত্বে ও সমন্নয়ক মোঃ আব্দুল মজিদ,সমন্বয়ক আব্দুর রহমান খান পাশার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রাকিব রাজু। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রমজান খাদ্য বিতরণ কর্মসূচী ২০২৫ এর সহযোগী সমন্নয়ক আব্দুল রব রুবেল,শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মসূচির অন্যতম সমন্বয়ক মোঃ মোবারক হোসেন,স্বাগত বক্তব্য রাখেন রমজান খাদ্য বিতরণ কর্মসুচী ২০২৫ এর সমন্নয়ক উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন জিপু,রমজান খাদ্য বিতরন কর্মসুচী ২০২৫ এর সমন্নয়ক উপদেষ্টা মোছাব্বির আলী মুন্না,একরামুল কবীর,মছদ্দর আলী,প্রতাপ গোয়ালা ও কাজী কামরুল ইসলাম বাবুল।

এসময় বক্তব্য রাখেন রমজান খাদ্য বিতরন কর্মসুচী ২০২৫ এর সমন্নয়ক রুবেল আহমেদ,সহযোগী সমন্নয়ক নিয়াজউদ্দীন খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস নিজামী। 

ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান সংগঠনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন টিটু এবং এক ভার্চুয়াল বক্তব্যের মধ্য দিয়ে সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কর্মকান্ড তুলে ধরেন হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী এম এ হক কায়েস।

বক্তব্যে বলা হয়, "সবাই কমবেশি অবগত রয়েছেন যে হৃদয়ে শ্রীমঙ্গল বিগত পাঁচ ছয় বছর ধরে উপজেলা ব্যাপি নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগাক্রান্তদের চিকিৎসা খরচ যোগানো, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, রিকশা ও সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্হাপন, বিভিন্ন  ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহারসহ নানাবিধ সহায়তা প্রদান ইত্যাদি করে আসছে। 
দারিদ্র্যের কষাঘাতে পবিত্র এই রামাদান মাসে সারাদিনের রোজা শেষে রাতেও অভুক্ত হয়ে থাকতে হচ্ছে অগণিত পরিবারকে। 
মানবতার চরম এই দুঃসময়ে হৃদয়ে শ্রীমঙ্গল অতীতের মতো এবছরও শ্রীমঙ্গল উপজেলার ১২ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বক্তারা বলেন হৃদয়ে শ্রীমঙ্গলের এই মহৎ কর্মসূচি অনুসরণ করে অন্যান্য সংগঠন এবং বিত্তশালীদেরকেও মানবতার এই দুঃসময়ে এগিয়ে আসা উচিত।

আর্তমানবতার সেবায় অনুষ্ঠিতব্য উক্ত কর্মসূচীতে হৃদয়ে শ্রীমঙ্গলের পক্ষ থেকে ১২ শতাধিক পরিবারের মধ্যে রামাদ্বান খাদ্য সামগ্রী দেয়া হয়।
খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে একটি পরিবারের পবিত্র রমজানের বাকি দিনগুলো জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানা ডাল ইত্যাদি।

অনুষ্ঠানটিতে অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে সাফল্যমন্ডিত করে তোলার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের ইউকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা সদস্যবৃন্দ এবং বাংলাদেশের সমন্বয়ক এবং সদস্যবৃন্দ, হৃদয় শ্রীমঙ্গলের দেশ বিদেশের সকল সদস্য এবং শুভাকাঙ্খীবৃন্দ এবং আর্থিক অনুদান প্রদান কারি এবং খাদ্য সামগ্রী গ্রহিতাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প

news image

নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ

news image

ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...

news image

মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

news image

শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।

news image

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার

news image

শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...

news image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের ​স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত। 

news image

শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'

news image

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান

news image

শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।

news image

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন

news image

ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন 

news image

শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

news image

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

news image

জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।

news image

অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)

news image

নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।

news image

মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১  

news image

পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..

news image

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।

news image

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।

news image

জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।