নিজস্ব প্রতিবেদক। ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৮ পি.এম
ছবি: সংগ্রহীত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সাহসী সাংবাদিক আব্দুল বাছিত খান আজও সেই ভয়াবহ হামলার যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। ২০২২ সালের ১৩ আগস্ট সন্ত্রাসীরা তাঁকে প্রাণে মারার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করে। ডান হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়, হাত-পায়ে গভীর জখম হয়। মৃত ভেবে ফেলে রেখে যায় তারা। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফেরেন। এরপর একাধিকবার অস্ত্রোপচার হয়েছে, কিন্তু শারীরিক অক্ষমতা থেকে মুক্তি মেলেনি।
রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে আব্দুল বাছিত খান এক যুগেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। সন্ত্রাস, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এই নৃশংস হামলার শিকার হন তিনি। হামলার পর থেকে তাঁর ডান হাত বিকল হয়ে গেছে, বাম পায়ে ও বাম হাতে রড ও প্লেট লাগানো। অসহ্য যন্ত্রণায় দিন কাটছে। চিকিৎসকরা আরও অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, যার জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা করাতে পারছেন না।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে পরিবারের ভরণপোষণের দায়িত্ব ছিল তাঁর। আজ তিনিই পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছেন। মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানদের নিয়ে চরম অনিশ্চয়তা ও দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছেন। চিকিৎসায় এখন পর্যন্ত প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে—হাওলাত, কর্জ ও মানুষের সহায়তায়। এখনও ঋণের বোঝা মাথায় নিয়ে কোনোমতে চলছে সংসার।
হামলার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে আদালতে। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসার অভাবে তাঁর জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠেছে।
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ বলেন, “আব্দুল বাছিত খান দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। দেশ-বিদেশের দানশীল ব্যক্তি, সংগঠন ও সহৃদয় মানুষ এগিয়ে এলে তাঁর চিকিৎসা ও পরিবারের মুখে আলো ফুটবে।”
সহায়তা পাঠাতে যোগাযোগ:
আব্দুল বাছিত খান
মোবাইল (বিকাশ/নগদ): ০১৭১৬৪৬১২৭৬
একজন সাহসী সাংবাদিকের এই দুর্দশা আমাদের সকলের বিবেককে নাড়া দেয়। আসুন, সকলে মিলে তাঁর পাশে দাঁড়াই—যাতে তিনি আবার সুস্থ হয়ে পরিবারের সঙ্গে স্বাভাবিক জীবন ফিরে পান।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।