নিজস্ব প্রতিবেদক। ২৩ মার্চ ২০২৫ ০৫:০৪ পি.এম
ছবি: সংগ্রহীত
নামাজে রেখে পিকআপ গাড়ি চুরি, হবিগঞ্জ থেকে উদ্ধার করলেন শ্রীমঙ্গল থানা পুলিশ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মসজিদের সম্মুখ থেকে এক নামাজরত মুসল্লির পিকআপ চুরি করে নিয়ে যাই চোর চক্র। গাড়ির মালিকের সাথে কথা বলে জানা যায় নামাজে যাওয়ার আগে চোর চক্রের হোতা আটককৃত তোফায়েল গাড়ির মালিক সোহেলকে চা খাইয়েছে। চা খাইয়ে সখ্যতা শক্তিশালী করে নামাজে যাওয়ার পরই সে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
গাড়ির মালিক বাদী মোঃ সোহেল মিয়া রমজান (৩২), পিতা-মোঃ আব্দুল মনাফ, সাং-হুগলিয়া বিরুবন্তী, ইউপি-০৪নং সিন্দুরখান, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এই কথাগুলো আমার সিলেটের প্রতিনিধির সাথে বলেন।
পরে থানায় অভিযোগ করার পর পুলিশের
একটি টিম মোঃ তোফায়েল মিয়া (২৬), পিতা-তুরুক মিয়া, সাং-কুঞ্জবন, ৪নং সিন্দুরখাঁন ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তবে এ সময় তার সহযোগীদের ধরা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত চোরাই পিকআপ গাড়ীটির (মাহিন্দ্রা বলেরো মেক্সি ট্রাক), মূল্য অনুমান ১৫,০০,০০০/-টাকা, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১৮-১৬৬৯, ইঞ্জিন নং-GAEIC94343, চেসিস নং-MAIZP2GAAEIC29779.
বাদী ও মামলার সূত্রে ঘটনার বর্ণনায় জানা গেছে মামলার বাদী পিকআপ চালক মোঃ সোহেল মিয়া উরুপে রমজান সিন্দুরখাঁন বাজারে ১৮ই মার্চ রাত প্রায় সাড়ে আটটার থেকে সাড়ে নটার মধ্যে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদের সামনে পিকআপ গাড়ীটি বন্ধ করে,লক করে মসজিদের ভিতরে যান। নামাজ শেষে দেখেন গাড়ীটি যথা স্থানে নেই।
উক্ত ঘটনার বিষয়ে বাদী থানায় মামলা দায়ের করার পর অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় চোরাইকৃত পিকআপ গাড়ি উদ্ধার ও অজ্ঞাত আসামীদের গ্রেফতারে পুলিশের একটি চৌকস টিম কাজ শুরু করে।এতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান এর নেতৃত্বে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই অলক বিহারী গুণসহ অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে গাড়ী চুরির অভিযোগে মোঃ তোফায়েল মিয়াকে গ্রেফতার করেন। পরবর্তীতে উক্ত আসামীর দেওয়া তথ্যমতে গত ২২ মার্চ তারিখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন ১০নং মিরাশি ইউপির আশ্রয়ন প্রকল্পের (গুচ্ছগ্রাম) রাস্তা থেকে গাড়িটি উদ্ধার করেছে বলে পুলিশ নিশ্চিত করেছেন।
ঘটনার সাথে জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলবে জানালেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। এই ঘটনায় শ্রীমঙ্গল থানার এফআইআর নং-২৭,২২ মার্চ, ২০২৫। জি আর নং-৭৫, তারিখ-২২ মার্চ, ২০২৫। ধারা-৩৭৯ পেনাল কোড।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।