শনিবার ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলের আমানতপুরে এ পর্যন্ত চার বাড়িতে দল বেঁধে হামলার অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক। ০৫ এপ্রিল ২০২৫ ০১:৩৩ পি.এম

শ্রীমঙ্গল ফাইল ছবি

শ্রীমঙ্গলের আমানতপুরে এ পর্যন্ত চার বাড়িতে দল বেঁধে হামলার অভিযোগ:ভুক্তভোগীরা বিচারের আশায় কাঁদছে নিভৃতে  

 

 

 মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমানতপুর গ্রামে গত ডিসেম্বর ২০২৫ সাল থেকে এলাকার একটি গ্রুপ জনৈক শফিক মিয়ার নেতৃত্বে এলাকায় অসহায় নিরীহ মানুষের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর ও নির্যাতন করে যাচ্ছে। ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ গত ১৫ ডিসেম্বর থেকে বিভিন্ন বাহানায় এ ধরনের দল বেঁধে হামলার ঘটনা ঘটে যাচ্ছে বলে সরেজমিনে জানা যায়। 

এ সমস্ত ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় পঞ্চায়েতের কাছে যেমন বিচার পাচ্ছে না, থানায় গিয়েও অভিযোগ করার ও সাহস পাচ্ছে না অনেকেই। এদিকে পঞ্চায়েতের মুরুব্বীরা দাবী করছে তাদের কথা তারা শুনছে না। ভুক্তভোগীদের দাবি থানায় গেলে পরবর্তীতে আমাদেরকে কেউ নিরাপত্তা দিতে পারবে না, তাদের ক্ষমতা বিশাল লোকজন ও অনেক।

 

সরে জমিনে গিয়ে জানা যায়, সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে গত রমজান মাসের ২৯ শে মার্চ দুপুর দুইটার দিকে। রাস্তায় টমটম রাখাকে কেন্দ্র করে শফিক মিয়া (৪৮) পিতা গণু মিয়া তার অনুগত একদল লোক নিয়ে অটোচালক শিপার মিয়ার বাড়িতে হামলা করে তাকে মারদোর ও তার স্ত্রীকে মারধর করে পরনের কাপড়চোপড় ছিঁড়ে ফেলে শ্রীলতাহানি ঘটায়। এসময় স্থানীয়রা তাদেরকে বাধা দিলে তাদের কেও মারধর করে।

এ ঘটনায় সাহস করে এই প্রথম অটোচালক শিপার মিয়া (২৫) শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন এই অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই বাবলু সরেজমিন তদন্ত করে মূল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সরেজমিনে এলাকার পঞ্চায়েত মুরুব্বি সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, এরূপ ঘটনা এটিসহ চারটি ঘটেছে, এর মধ্যে নিরীহ চেরাগ মিয়ার হিজরা সন্তানকে নির্যাতন করে তার বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে ঘরে আটকে রাখে পরে শ্রীমঙ্গল থানা থেকে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রাণে বাঁচান। এছাড়াও জনৈক নান্নু মিয়া, শাহানুদ্দিন নামে তাদের বাড়িতেও হামলা করেছেন শফিকুল ইসলাম ও তার দলবল।

সর্বশেষ হামলার ঘটনা ঘটেছে অটোচালক শিপার মিয়া পিতা আঃ রহিমের বাড়িতে।

 

স্থানীয় পঞ্চায়েতের মুরুব্বীদের অনেকেই অভিযোগ করেন শফিক মিয়াও তার দলবল এলাকার বিচারের প্রতি বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে এভাবে একের পর এক হামলা ভাঙচুর করে যাচ্ছে। আমরা তাদেরকে বিচারে বসাতে পারছি না। 

এ ধরনের নেক্কারজনক ঘটনা এলাকার মধ্যে যে কোন সময়ে একটি বড় ধরনের ঘটনার সৃষ্টি হতে পারে বলে তাদের আশঙ্কা। 

 

এ ব্যাপারে পঞ্চায়েতের প্রধান মুরুব্বি হাজী  আজমান উদ্দিন,হাজি আজির উদ্দিন ও সমাজসেবক সবুজ মিয়াসহ স্থানীয় অনেকের সাথে কথা বলে এর সত্যতা জানা যায়। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন শফিকুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে বিভিন্ন ধরনের গুজব রটিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে থাকেন, এসময় শহরের চাউল ব্যবসায়ী কদর আলী নামে এক ব্যক্তি জানান তিনিও থানায় অভিযোগ করেছেন তার বিরুদ্ধে ফেক আইডি দিয়ে তার সম্মানহানি করেছেন বলে তিনি অভিযোগ করেছেন।  

এ সকল অভিযোগের ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি পাল্টা অভিযোগ করেন যে ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে তার সাথে এলাকার কয়েকজন লোক বিরোধিতা করে আসছেন তবে তিনি মূল ঘটনা অস্বীকার করেননি এবং তার বক্তব্য থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইম্মত খান নামে যে ফেইক আইডি পরিচালনা করেন তা তিনি স্বীকার করেছেন।

এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার মসুদ মিয়ার সাথে কথা বললে তিনি ঘটনা অন্যের মাধ্যমে শুনেছেন বলে জানিয়েছেন এবং এর মীমাংসা করার চেষ্টা করছেন তবে বিস্তারিত বলতে পারেননি এবং একাধিকবার যে বিভিন্ন বাড়িতে হামলা হয়েছে তা আমেরিকা এমনকি ইমামের প্রতিও ঘটে থেকে এরকম এলোমেলো বুঝিয়ে তিনি এড়িয়ে গেছেন।

 

অপরদিকে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই বাবলুর সাথে এ প্রতিনিধির সরাসরি কথা হলে তিনি মুল ঘটনার সততা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প

news image

নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ

news image

ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...

news image

মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

news image

শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।

news image

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার

news image

শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...

news image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের ​স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত। 

news image

শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'

news image

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান

news image

শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।

news image

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন

news image

ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন 

news image

শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

news image

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

news image

জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।

news image

অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)

news image

নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।

news image

মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১  

news image

পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..

news image

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।

news image

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।

news image

জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।