নিজস্ব প্রতিবেদক। ০৫ জুন ২০২৫ ০৩:১১ পি.এম
ছবি: সংগ্রহীত
টাকা আত্মসাতে ছিনতাইয়ের নাটক, ছিনতাইকৃত টাকাসহ গ্রেফতার ০২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাতের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আত্মসাৎকৃত ২ লাখ ২১ হাজার টাকা।
জানা যায়, বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) খলিলুর রহমান আক্তার (৩২) ঋণগ্রস্ত ও আর্থিক সংকটে পড়েন। এ অবস্থায় বিকাশের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের উদ্দেশ্যে তিনি তার সহকর্মী সাইদুল ইসলাম (৩৫), পিতা- নুর মিয়া, সাং- সিরাজনগর এর সাথে পরিকল্পনা করে একটি ছিনতাই নাটক সাজান।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গত ৪ জুন সন্ধ্যা ছয়টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রিজের উপর ছিনতাইয়ের একটি ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তদন্তে নামে।
ভুক্তভোগীর পরিচয়ে খলিলুর রহমান আক্তার অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শন শেষে তিনি মোটরসাইকেলে ভোজপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে তিতপুর এলাকায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার গতিরোধ করে ছুরি দিয়ে আঘাত করে এবং ব্যাগে থাকা আনুমানিক ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
তবে ঘটনার তদন্তে নামে পুলিশ, এবং খলিলুরের বর্ণনায় একাধিক অসঙ্গতি পরিলক্ষিত হয়। সন্দেহজনক এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ গভীর তদন্ত শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে উঠে আসে, এটি একটি পূর্বপরিকল্পিত ছিনতাই নাটক। খলিলুর ও তার সহকর্মী সাইদুল মিলে ছিনতাইয়ের নাটক সাজিয়ে টাকা আত্মসাতের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল তাকে হালকা আঘাত করে ব্যাগে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে পুলিশ খলিলুরকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি আসল ঘটনা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে আত্মসাৎ করা ২ লাখ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, বিকাশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়েও খলিলুর নিজের অবস্থান ব্যবহার করে প্রতারণার আশ্রয় নেন। কিন্তু পুলিশের তদন্তে দ্রুতই বেরিয়ে আসে প্রকৃত সত্য।
এ বিষয়ে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,
আমরা শুরু থেকেই ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছিলাম। দ্রুত তদন্তের মাধ্যমে আমরা সত্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। কোনো ধরনের অপরাধীই রেহাই পাবে না।
জেলা পুলিশ মৌলভীবাজার জানায়, এ ধরনের প্রতারণামূলক ও সাজানো ঘটনার বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান থাকবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।