নিজস্ব প্রতিবেদক। ১২ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৫২ পি.এম
ফাইল ছবি
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হলেও সন্তানেরা অক্ষত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটায় সিএনজি অটোরিকশার যাত্রী রোজিনা বেগম (৩৫) নামে এক নারী (দুই সন্তানের জননী) মারাত্মক আহত হয়ে পড়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটছে।
এসময় একই গাড়িতে (সিএনজি) ওই নারীর কলেজ পড়ুয়া ১ মেয়ে ও আট বছর বয়সি ছেলেসহ দুটি সন্তানও ছিল তবে তারা দৈব ক্রমে অক্ষত রয়েছে। তাদের সাথে কথা বলা এখনো সম্ভব হয়নি।
নিহত রোজিনার স্বামীর নাম সিদ্দিক মিয়া, স্বামীর বাড়ি পশ্চিমবাগ, সিন্দুর খান রোড,খাসগাঁও, শ্রীমঙ্গল।
নিহত নারীর ছোট ভাই হান্নান মিয়া পিতা আমির মিয়া মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে জানান, আমার বোন তার স্বামীর বাড়ি থেকে একই উপজেলায় আমাদের বাড়ি কালাপুর গ্রামের শাওন ছড়া (উত্তর কালাপুর) সিএনজি যোগে আসার সময় শহরের মৌলভীবাজার রোডস্থ ৪ নং পুল সংলগ্ন সড়কে সিএনজির চাকা ব্লাস্ট হয়ে আরেকটি পিকআপের সাথে ধাক্কা খেয়ে আমার বোন ছিটকে পড়ে মারাত্মক জখম প্রাপ্ত হলে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সেখান থেকে সিলেট যাওয়ার পথে রাস্তায় মৃত্যু বরণ করেন। তিনি আরো বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আমি এতটুকুই শুনেছি। হান্নান মিয়া বলেন,আমাদের কোন আপত্তি নেই তবে সহজে আমার বোনকে দাফন করার চেষ্টা করতেছি যাতে করে তার কোন ময়না তদন্ত না করতে হয়।
দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনকারী পুলিশের এসআই সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার সিলেটকে জানান, দুর্ঘটনায় নিহত নারীর স্বজনেরা ময়না তদন্ত ছাড়া মৃতদেহ দাফনের জন্য চেষ্টা করতেছে, তবে মৃতদেহ এখনো মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে। এ বিষয়ে ওসি স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।