শনিবার ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলে সমাজকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক। ১৮ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৪৩ পি.এম

শ্রীমঙ্গল ছবি: সংগ্রহীত

শ্রীমঙ্গলে সমাজকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।

 

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পতিতা ও মাদক ব্যবসায়ী স্বপন মিয়া ও তার স্ত্রী শিল্পী আক্তার কর্তৃক বিশিষ্ট ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যসহ সমাজকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলনে শহরের কালীঘাট রোডস্থ ইমদাদুল হক, পিতা আব্দুস সালাম এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ আকাশ।

 

লিখিত বক্তব্যে এমদাদুল হক দাবি করেন,

গত ২৪ আগস্ট, ২০২৫ ইং তারিখ ইং তারিখে রাত প্রায় সাড়ে নয়টায় আমার ভাতিজা সজিব মিয়া (১৬) বাজার থেকে আসার পথে শহরের সোনার বাংলা রোড এলাকায় (নতুন বাজার দক্ষিণ রোড) শ্রীমঙ্গলের কুখ্যাত মাদক কারবারী স্বপন মিয়া (৪০) ও তার স্ত্রী শিল্পী আক্তার (২৯) আমার ভাতিজা সজিব মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আমার ভাতিজা সজিব মিয়া গুরুতর আহত হয়।হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে স্বপন ও তার স্ত্রী শিল্পী কিভাবে সজিবকে বিনা কারনে ধাওয়া করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন। আমার আহত ভাতিজার চিকিৎসা শেষে আমি বাদি হয়ে গত ২৬ আগস্ট (২০২৫) বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করি। একই দিনে রেলওয়ের জায়গা অবৈধ দখল করে মাদক ও পতিতা ব্যবসা বন্ধ করার পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ব্যবসায়ী ও স্থানীয় জনগণের গণস্বাক্ষরে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক , শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় বরাবরে লিখিতভাবে আবেদন করা হয়। 

ওই ঘটনায় গত ২৬ আগস্ট শ্রীমঙ্গল থানায় অভিযোগ দেওয়া হলেও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমার অভিযোগটি এজহার হিসেবে গ্রহণ করতে তদন্তের নামে সময় ক্ষেপন করেন। ২৭ আগস্ট রাতে নতুনবাজার দক্ষিণ রোড এলাকায় ব্যবসায়ীদের উদ্যোগে সজিব মিয়াকে আহতের ঘটনায় জড়িত মাদক সম্রাট স্বপন মিয়া ও তার স্ত্রী শিল্পীকে গ্রেপ্তারের দাবিতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই প্রতিবাদ সমাবেশে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, নতুন বাজার দক্ষিণ রোড তথা সোনার বাংলা রোডের ব্যবসায়ীবৃন্দসহ শত-শত মানুষ উপস্থিত ছিলেন।

তিনি আরো দাবি করে বলেন, ২৬ আগস্ট আমার দেওয়া অভিযোগ এজহার হিসেবে গণ্য না করে সময় ক্ষেপনের মাঝে গত ৩১ আগস্ট মাদক সম্রাট স্বপন মিয়ার স্ত্রী শিল্পী

আক্তার বাদি হয়ে আমার ভাতিজাকে কুপিয়ে গুরুতর আহত করার মূল ঘটনাকে উল্টো ঘুরিয়ে তার উপর হামলা হয়েছে দাবি করে ৭ জনের নাম উল্লেখপূর্বক মামলা দায়ের করে আরও ৫০-৬০ অজ্ঞাতনামা আসামি করে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামি করা হয় গত ২৭ আগস্ট তারিখের প্রতিবাদ সভায় ভুমিকা পালনকারী শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মাঈনুল মিয়া, শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য আক্তার মিয়া, তার ভাই শাহিন মিয়া, বোনের জামাই সৌরভ মিয়া,সোহান মিয়া, সাগর মিয়া, মারুফ মিয়াকে। 

একই পরিবারের তিন সদস্যের সাথে আমার ২৬ আগস্ট থানায় দাখিলকৃত অভিযোগের মূল স্বাক্ষী সোহান মিয়া ও সৌরভ মিয়াকে ওই মামলায় আসামি করা হয়। মাননীয় আদালত থেকে ওই মামলার কপি শ্রীমঙ্গল থানায় আসার পর আশ্চর্যজনক হলেও সত্য আমার মামলাটি রেকর্ড হতে ১৩ দিন সময় ক্ষেপন করা হয়। শ্রীমঙ্গল বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক মাঈনুল মিয়া গংদের বিরুদ্ধে মাননীয় আদালতে যে মামলাটি করা হয় সে মামলায় বাদি শিল্পী বিভিন্ন বানোয়াট অভিযোগ তুলে নিম্নলিখিত ধারা গুলোর অভিযোগ এনে বিজ্ঞ আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় আনিতো ধারাসমুহ নিম্নরূপ- সিআর মামলা নং-৫৩৪/২০২৫ইং (শ্রীঃ), ধারা ১৪৩/৪৪৮/৩২৩/324/326/307/385/৪২৭/৩৮০/৩৫৪/১০৯ দন্ডবিধি মূলে মামলা দায়ের করেন।

 

 

এসময় স্বপন মিয়া ও শিল্পীর দায়েরকৃত মামলার দুই নারী সাক্ষী সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দাবি করেন, বানোয়াট মামলা সম্পর্কে আমরা কিছু জানিনা এবং আমরা এই মামলার সাক্ষী হিসেবে কাউকে সাক্ষী দেওয়ার জন্য বলিনি। এ ব্যাপারে ওই মামলার স্বাক্ষী জরিনা বেগম ও তার মেয়ে জুনু আক্তার অস্বীকার করেন।  

 

 

 

সাক্ষী দ আরো জানান, গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মৌলভীবাজার নোটারী পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে একটি এফিডেভিট করেছি যার নং-৫৭৪।

এফিডেভিটে তারা উল্লেখ করেন, আমাদেরকে যে বিষয়ে সাক্ষী দেওয়া হয়েছে আমরা সে বিষয়ে কিছু জানিনা এবং এ ঘটনা মিথ্যা।

 

অহেতুক আমরা হলফকারীগণকে অত্র মামলায় স্বাক্ষী হিসেবে গণ্য করিয়া হয়রানী ও বিভ্রান্ত করিতেছেন।” 

 

সংবাদ সম্মেলনে ইমদাদুল হক আরো দাবি করেন, আমার ভাতিজা সজিব মিয়াকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম করার ঘটনা (যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়) আড়াল করতে বা ওই ঘটনা থেকে নিজেকে বাঁচাতে এই মিথ্যা মামলার অবতারণা করা হয়েছে। আমি এই মিথ্যা মামলা বাতিল ও আমার ভাতিজার সজিবের উপর হামলার ঘটনায় মাদ্রক সম্রাট স্বপন ও তার স্ত্রী শিল্পী আক্তারের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংবাদ সম্মেলন কারীরা। 

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩ এর সাধারণ সম্পাদক মো. মিছির আলি, মো. মনিরুল ইসলাম সাংগঠনিক, শ্রীমঙ্গল শমশেরনগর বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ তসলিম, শ্রীমঙ্গল বস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি অজয় দেব, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, সহ যুগ্ম সম্পাদক মো. মামুন মিয়া প্রমুখ।

এব্যাপারে অভিযুক্ত শিল্পী ও স্বপনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের মুঠো ফোনটি সুইচট অফ পাওয়া যায়।

অপরদিকে মামলা দেরিতে হওয়ার ঘটনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সংবাদ লেখা পর্যন্ত তিনি একটি ট্রেনিংয়ে রয়েছেন বলে জানা গেছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প

news image

নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ

news image

ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...

news image

মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

news image

শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।

news image

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার

news image

শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...

news image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের ​স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত। 

news image

শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'

news image

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান

news image

শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।

news image

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন

news image

ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন 

news image

শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

news image

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

news image

জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।

news image

অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)

news image

নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।

news image

মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১  

news image

পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..

news image

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।

news image

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।

news image

জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।