শনিবার ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

হবিগঞ্জে চলন্ত ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ২ আহত ১০

নিজস্ব প্রতিবেদক ০৮ ডিসেম্বার ২০২৪ ০৯:৩৩ এ.এম

ঢাকা সিলেট মহাসড়ক ছবি সংগ্রহীত

হবিগঞ্জে চলন্ত ট্রাকের পিছনে বাসের ধাক্কা, নিহত ২ আহত ১০

হবিগঞ্জে চলন্ত ট্রাকের পিছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (৮ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত মধ্যরাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে দেখা যাচ্ছিল না সড়ক। সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালু বোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা দুই পুরুষ নিহত হন।

এ ঘটনায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার জানান, নিহত দুই জনের মধ্যে একজনের বয়স ২৫ ও অপরজনের ৩৫ হবে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুইজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর

news image

রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প

news image

নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ

news image

ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...

news image

মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

news image

শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।

news image

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার

news image

শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...

news image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের ​স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত। 

news image

শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'

news image

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান

news image

শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।

news image

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন

news image

ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন 

news image

শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

news image

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

news image

জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।

news image

অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)

news image

নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।

news image

মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১  

news image

পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..

news image

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।

news image

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।

news image

জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।