নিজস্ব প্রতিবেদক ১৮ অক্টোবার ২০২৫ ০৬:১২ পি.এম
ছবি: সংগ্রহীত
সিলেটের মোগলাবাজার থানায় প্রযুক্তিনির্ভর পুলিশী সেবাভিত্তিক অ্যাপ “GenieA” এর ১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় মখদ্দছ কমিউনিটি সেন্টারে শুভ উদ্বোধন করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক সিলেট মোঃ সারওয়ার আলম এবং পুলিশ সুপার সিলেট জেলা মোহাম্মদ মাহবুবুর রহমান।
পুলিশ কমিশনার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই “জিনিয়া” অ্যাপ চালু করা হয়েছে। এখন থেকে জনগণকে পুলিশের পেছনে দৌড়াতে হবে না, বরং পুলিশই জনগণের কাছে পৌঁছে যাবে। এক ক্লিকেই নাগরিকেরা সেবা পাবেন।
তিনি বলেন, জিনিয়া অ্যাপে মাত্র একটি বাটনে চাপ দিলে একটি ইনসিডেন্ট তৈরি হবে, এরপরই একজন অফিসার নিয়োগ দেওয়া হবে। অফিসার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী মেসেজ পাবেন এবং অ্যাপে দেখতে পারবেন যে অফিসার “on the way”। ঘটনাস্থলে পৌঁছানোর পরও তা অ্যাপে দৃশ্যমান থাকবে। ঘটনা সমাধান শেষে “case is resolved” মেসেজ প্রদান করা হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে “Public Satisfaction” অপশন যুক্ত করা হবে, যাতে সেবার মান সম্পর্কে মানুষের মতামত জানা যায় এবং প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করা যায়। জনগণের ভোগান্তি ও বর্তমান অসুবিধা দূর করতেই প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, যেকোনো ভুয়া রিপোর্ট বা ভুল তথ্য প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। অসত্য তথ্য বা ভুয়া ক্লিকের মাধ্যমে যেন পুলিশি কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এ সময় তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ। এ সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।