রিপন মিয়া- স্টাফ রিপোর্টার ০৩ জানু ২০২৬ ০৬:১২ পি.এম
শ্রীমঙ্গলের সময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়নপত্র বাছাই শেষে ২৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
শনিবার (০৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম পরিচালনা করেন জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাবেল।
মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বাছাই শেষে ৭জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাছাইকৃত প্রার্থীরা হলেন খেলাফত মজলিসের লোকমান আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, গণঅধিকার পরিষদের মোঃ আব্দুন নুর, বিএনপির নাসির উদ্দিন আহমেদ, গণফ্রন্টের মোঃ শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম ও স্বতন্ত্র বেলাল আহমদ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের বাছাইকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী, বিএনপির মো. শওকতুল ইসলাম, স্বতন্ত্র নওয়াব আলী আব্বাছ খান, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস, স্বতন্ত্র মো. ফজলুল হক খান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের বাছাইকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান, বিএনপির নাসের রহমান, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী ও খেলাফত মজলিসের আহমদ বিলাল।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বাছাইকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুর রব, বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নুরে আলম হামিদী, স্বতন্ত্র মো. মহসিন মিয়া, বাসদের মো. আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টির প্রীতম দাশ, জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন ও বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী।
এছাড়া মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়ন বাতিল করা হয়। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী রোজিনা নাসেরের এক শতাংশ ভোটারের ক্রমিক ঠিক না থাকায় মনোনয়ন বাতিল হয়। একই আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. ইলিয়াছের রিটার্ন দাখিল না করা ও ফরম পূর্ণ ফিলাপ না থাকায় মনোনয়ন বাতিল হয়। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের প্রার্থী জালাল উদ্দিন জিপুর দলীয় মনোনয়ন ও স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতীর জমা দেওয়া ভোটারের তালিকা ঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।
এর আগে ২৯ ডিসেম্বর মৌলভীবাজার জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়।
জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাবেল জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে উভয়ের বিরুদ্ধে প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।