নিজস্ব প্রতিবেদক। ১৩ জানু ২০২৬ ১১:০০ পি.এম
বিক্রি নিষিদ্ধ বাঘাড় (বাঘ) মাছ
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে কুশিয়ারা নদীর তীরে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মাছের মেলায় এবার নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে নিষিদ্ধ বাঘাড় (বাঘ) মাছের প্রকাশ্য বেচাকেনা। আয়তন ও দামে ৫০ বছরের রেকর্ড ছাড়ানো এই মাছ যেমন দর্শনার্থীদের কৌতূহল বাড়িয়েছে, তেমনি পরিবেশবিদ ও সচেতন মহলে সৃষ্টি করেছে তীব্র উদ্বেগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় খুচরা মাছ বিক্রেতা ও আড়ৎদাররা অন্যান্য দেশি ও ফিসারির মাছের পাশাপাশি বিশাল আকৃতির বাঘাড় মাছ প্রদর্শন করে বিক্রি করছেন। ক্রেতাদের সামনে প্রকাশ্যেই দরদাম হচ্ছে,কোনো ধরনের গোপনীয়তা বা ভয়ভীতি ছাড়াই।
শেরপুর মাছের মেলায় আড়ৎদার জিতু আহমদের আড়তে একটি ৮০ কেজি ওজনের বাঘাড় মাছের দাম হাঁকা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে খুচরা মাছ ব্যবসায়ী আসবার আলী প্রায় ১০০ কেজি ওজনের একটি বাঘাড় মাছের দাম হাঁকেন ৩ লাখ টাকা—যা স্থানীয়দের ভাষায় ‘মেলার ইতিহাসে নজিরবিহীন’।
মৎস্য সংরক্ষণ ও মৎস্য আইন অনুযায়ী বাঘাড় মাছ একটি সংরক্ষিত প্রজাতি। প্রজননক্ষম বড় বাঘাড় ধরা ও বিক্রি নিষিদ্ধ, কারণ এই মাছের সংখ্যা দিন দিন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বড় আকারের একটি বাঘাড় ধরা মানেই ভবিষ্যতের হাজারো বাঘাড় মাছের সম্ভাবনা শেষ হয়ে যাওয়া।
সবচেয়ে বড় প্রশ্ন—এত বড় বাঘাড় মাছ এলো কোথা থেকে? স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, কুশিয়ারা নদীসহ আশপাশের নদীতে আগের মতো বড় বাঘাড় মাছ আর দেখা যায় না। ধারণা করা হচ্ছে, গভীর নদী অঞ্চল অথবা সীমান্তবর্তী জলাশয় থেকে অবৈধভাবে এই মাছ ধরা হয়েছে।
এক জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন,
এই সাইজের বাঘ মাছ ধরতে হলে জাল,মৌসুম—সবই আইন ভেঙে করতে হয়। কিন্তু বড় টাকা থাকলে সব সম্ভব!
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো,নিষিদ্ধ মাছ প্রকাশ্যে বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অভিযান বা পদক্ষেপ চোখে পড়েনি। মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন কিংবা ভ্রাম্যমাণ আদালতের কোনো উপস্থিতি মেলায় দেখা যায়নি। দর্শনার্থীদের প্রশ্ন, যেখানে ছোট জেলেদের জালে মাছ ধরা পড়লে জরিমানা করা হয়, সেখানে এত বড় অপরাধ কীভাবে উপেক্ষিত থাকে?
পরিবেশবিদদের মতে, বাঘাড় মাছ নদীর বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের শিকার অব্যাহত থাকলে শুধু একটি প্রজাতিই নয়, পুরো নদী ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে।
এক পরিবেশ সংগঠনের প্রতিনিধি বলেন, মেলার ঐতিহ্যের নামে যদি আমরা নিষিদ্ধ মাছ বিক্রিকে বৈধ করে দিই, তাহলে কয়েক বছরের মধ্যেই দেশি বড় মাছ শুধু গল্পে থাকবে।
শেরপুরের মাছের মেলা শুধু একটি উৎসব নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু সেই ঐতিহ্যের আড়ালে যদি আইন লঙ্ঘন ও পরিবেশ ধ্বংস হয়, তাহলে দায় এড়াতে পারে না প্রশাসন, ব্যবসায়ী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—কেউই।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানর চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।