নিজস্ব প্রতিবেদক। ০৩ মে ২০২৫ ১০:৫৩ এ.এম
ছবি: সংগ্রহীত
অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা প্রদান
বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা অনুষ্ঠান। শুক্রবার (২মে-২০২৫) বিকাল ৫টায় ঢাকাস্থ নয়াপল্টন, কালভার্ট রোড, ওয়েষ্টন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির নব-নির্বাচিত কমিটির সভাপতি, কবি, সংগঠক ও কৃষিবিদ ডা. আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি, সাহিত্যানুরাগী ও বিশিষ্ট সংগঠক সরদার তমিজউদ্দীন আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, সম্পাদক ও যুব উন্নয়ন গবেষক প্রফেসর লুৎফর রহমান জয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক ও সাহিত্যানুরাগী মো. আজম মন্ডল রানা। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, গবেষক ও সাংবাদিক ড. মো. আবু তাহের, লেখক, সংগঠক ও প্রকাশক মোসলেহ উদ্দিন, বাচিকশিল্পী ও সমাজসেবক, রাফিয়া বেগম ডলিসহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির সাধারণ সম্পাদক ও কবি কথাসাহিত্যিক মো. আমিনুল ইসলাম। এছাড়াও সাংগঠনটির বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন, সংগঠনটির প্রধান সমন্বয়ক, কবি ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার।
অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় সাহিত্যের না-না দিক আলোচনার পাশাপাশি অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির
ভূয়সি প্রশংসা করে বলেন, এই সংগঠনটি অনলাইন ভিত্তিক সংগঠনের সংগঠন। এটি একটি কবি সাহিত্যিকদের সহযোগীপরায়ণ একটি সংগঠন হিসেবে নবীন-প্রবীণ কবিদের প্রতিভা বিকশিত ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছে। এই সংগঠনটি সাহিত্যসেবীদের নতুন সৃষ্টির ক্ষেত্রে উৎসাহিত করবে বলে সংগঠকদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থাপনায় ও বক্তৃতায় উঠে আসে, সংগঠনটির প্রয়াত সভাপতি, কবি ও বিশিষ্ট সমাজসেবক গুল আফরোজ আহমেদ-এর জীবন ও কর্ম। সবাই কবির সৃষ্টি নিয়ে আলোকপাত করেন। তাঁর মৃত্যু সাহিত্য সংগঠনের জন্যে এক অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে বক্তারা কবির জান্নাত কামনা করেন। এছাড়াও আগত কবি, লেখক ও সংগঠকরা তাঁরা তাঁদের কবিতা পাঠ করেন। এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পীরা গান পরিবেশন করেন যা আমন্ত্রিত অতিথিসহ সকল দর্শকদের মুগ্ধতা এনে দেয়।
অনুষ্ঠানের একপর্যায়ে লিটারেচারে নবগঠিত কমিটির সকল সদস্যদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজন করা হয় কুইজ ও বর্ষাকাল নিয়ে চার লাইন কবিতা লেখার প্রতিযোগিতা। এতে উৎসাহ নিয়ে সবাই অংশগ্রহণ করেন। এই দুই প্রতিযোগিতায় ছয়জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও কিছু কবি ও সংগঠকদের মাঝে উৎসব ব্যঞ্জনা স্বরূপ লিটারেচার সম্মাননা-২০২৪ ও গুল আফরোজ আহমেদ স্মৃতি সাহিত্য সম্মাননা প্রদান করা হয়। এছাড়া নবনির্বাচিত সভাপতি প্রয়াত সভাপতিকে নিয়ে বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা নিয়ে আগামীতে একটি বই প্রকাশের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
এই অনুষ্ঠানে বিশিষ্ট লেখক , গুণিজন, সঙ্গীতশিল্পী, আবৃত্তিশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিলো অত্যন্ত আনন্দদায়ক ও উপভোগ্য।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।