শনিবার ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাজউকের নির্মাণ বিধিমালা না মেনে নির্মিত হচ্ছে ভবন ।

নিজস্ব প্রতিবেদক। ১৮ মে ২০২৫ ১২:৪৯ পি.এম

ঢাকা ছবি: সংগ্রহীত

রাজউকের নির্মাণ বিধিমালা না মেনে নির্মিত হচ্ছে ভবন 

 

 

ঢাকায় ইমারত নির্মাণে নিয়মনীতির তোয়াক্কা না করে তৈরি হচ্ছে ইমারত। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নির্মাণ আইন কাগজে কলমে থাকলে ও প্রয়োগ বাস্তবে দেখা যাচ্ছে না। কর্তৃপক্ষের উদাসীনতা এবং কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাযশে আইনকে বৃদ্ধাগুলি দেখিয়ে গড়ে তুলছে একের পর এক বহুতল ভবন এবং ঢাকাকে ফেলছেন ঝুঁকির মুখে।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, রাজউক জোন- ৩/১ এর মিরপুর উত্তর পীরেরবাগ, ৬০ ফিটে হোল্ডিং নং ৩৫৯/১ এ রাজউকের নিয়ম ব্যত্যয় করে ১৬ কাটা জায়গায় উপর ১৫ তলা ভবন নির্মিত হচ্ছে। যাহারা মালিক মোঃ. আবুল কাশেম গং (শেয়ার ৮৪ জন)। জানা যায়, এর মধ্যে কয়েকজন সরকারি কর্মকর্তাও রয়েছেন। 

 

রাজউকের নিয়মানুযায়ী শতকরা ২৫% ভূমি ছেড়ে ইমারত নির্মাণ করার কথা থাকলেও এই ভবনে নিয়মনীতির কোনো তোয়াক্কাই করা হয়নি। এখানে নেই কোনো সেফটির ব্যবস্থা। ৬০ ফিট মূল সড়কের সাথে গড়া হয়েছে এই ভবনটি। যেটুকু জায়গায় ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে তা থেকে অনেক বৃদ্ধি করে নির্মাণ কাজ চলমান। ভবনেই নেই সুরক্ষা বা নিরাপত্তা বেষ্টনী। এতে আশেপাশের ভবন মালিকের চলাচলে অসুবিধা এবং তারা ঝুঁকিতে রয়েছেন। যার কারণে এলাকাবাসী গত ২৭ ফেব্রুয়ারি-২০২৫ এ রাজউক চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দাখিল করেন। সেই অভিযোগের ভিত্তিতে রাজউক গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে নামেমাত্র দায়সারা মোবাইল কোর্ট পরিচালনা করেন। মূল ভবনের গেইটে লাল রঙের কালি দিয়ে লেখা হয় ‘ব্যত্যয়কৃত ভবন।’ ভবনের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও পরবর্তীতে রাজউকের সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক, সহকারী অথরাইজড অফিসার, অথরাইজড অফিসার ও পরিচালকে ম্যানেজ করে কাজ চলমান রেখেছেন।

 

তথ্যমতে জানা যায়, গতবছরের ১ জুলাই-২০২৪ রাজউকের পক্ষ থেকে নির্মাণাধীন ইমারতের নিরাপত্তা নিশ্চিত করুন এবং রাজউক অনুমোদন নকশা দাখিল প্রসঙ্গে মো. আবুল কাশেম গং—কে উদ্দেশ্য করে একটি চিঠি ইস্যু করা হয়। যাহারা স্মারক নং ২৫.৩৯.০০০০.০৯৮.৩২ উক্ত উল্লেখ করা হয় চিঠিতে সাত দিনের মধ্যে নকশা অনুমোদনের ১ ফর্ত অথরাইজড অফিসার ৩/১ এর দপ্তরে জমার নিদের্শ দেওয়া হয়। চিঠিতে বেইজমেন্টসহ ১০ তলা ভবন করার কথা উল্লেখ থাকলেও তদন্ত করে দেখা যায় এই ভবন ১৫ তলা এবং এর কাজ ৮০% সমাপ্ত হয়েছে। 

 

এখানে আরো উল্লেখ্য যে, রাজউকের আওতাধীন এলাকায় ভবন নির্মাণ করতে গেলে নকশা অনুমোদন করে নিতে হয় কিন্তু এই ভবনের ক্ষেত্রে তাও মানা হয়নি। যাহা ইমারত নির্মাণ আইন ১৯৫২ এর ৩ দ্বারা বিধানমতে উক্ত নির্মাণ কাজের সমর্থনে রাজউকের ইমারত নির্মাণ কমিটি অনুমোদিত নকশা বলে বিবেচিত হবে। এছাড়া বর্ণিত ইমারতটি সরজমিনে পরিদর্শনকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পরিলক্ষিত হয়নি। এছাড়াও ইমারত নির্মাণ কাজে শুরু থেকে শেষ পর্যন্ত সকল পর্যায়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড(BNBC) ২০২০ অনুসারে সেফটি ডিউরিং কনস্ট্রাকশন এর সকল বিধি অনুসরণ করার কথা থাকলেও এই ভবনের কাজে কোন নিয়মনীতি মানা হয়নি। সবকিছুই করা হয়েছে নিজে নিজেদের ইচ্ছেমতে। তা সম্পূর্ণ অবৈধ। এর দায় রাজউকের সংশ্লিষ্ট ইমারত পরিদর্শক, সহকারী অথরাইজড অফিসার, অথরাইজড অফিসার দায় এড়াতে পারেন না। 

 

এবিষয়ে ভবন মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি। 

 

রাজউকের অথরাইজড অফিসার শেগুপ্তা শারমিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনিও ফোন রিসিভ করেননি। 

 

এমতাবস্থায় ভবন মালিক নির্দ্বিধায় অবৈধভাবে রাজউক নকশার বহির্ভূত বর্ধিত অংশসহ ভবনটি নির্মাণ করে যাচ্ছেন, যার দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ঘটাতে পারে মর্মান্তিক দুর্ঘটনা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প

news image

নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ

news image

ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...

news image

মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...

news image

শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।

news image

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল

news image

সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার

news image

শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...

news image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের ​স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত। 

news image

শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'

news image

শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত

news image

পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান

news image

শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

news image

সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।

news image

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন

news image

ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন 

news image

শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান

news image

শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

news image

জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।

news image

অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)

news image

নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।

news image

মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১  

news image

পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩

news image

ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।

news image

শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..

news image

মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

news image

চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।

news image

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।

news image

জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।