নিজস্ব প্রতিবেদক। ১৮ মার্চ ২০২৫ ০৬:৫০ পি.এম
ছবি: সংগ্রহীত
ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় - ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্মসচিবকে নিশ্চিত করেছেন। রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকেট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টসহ সৌদি ওমরাহ কোম্পানী বা এজেন্টের মাধ্যমে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন।
আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এতথ্য জানান।
ওমরাহযাত্রীদের টিকেটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, টিকেট সংগ্রহকারী কোন ওমরাহযাত্রী ভিসা না পাওয়ার কারণে সৌদি আরব যেতে না পারলে তাকে বিধি মোতাবেক টাকা ফেরত প্রদান করছে বাংলাদেশ বিমান। সাউদিয়াসহ অন্যান্য এয়ারলাইন্সকেও একইভাবে ভিসা জটিলতায় ওমরাহ পালনে অসমর্থ যাত্রীদেরকে টিকেটের টাকা ফেরত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।
ড. খালিদ জানান, সৌদি সরকারের হজ ও উমরাহ মন্ত্রণালয় চার শতাধিক সৌদি ওমরাহ কোম্পানীকে বিভিন্ন দেশের এজেন্সির সাথে সমন্বয়ের মাধ্যমে ওমরাহ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন। এই কোম্পানীসমূহের অনুকূলে প্রতিবছর ওমরাহযাত্রীর কোটা নির্ধারিত থাকে। এই নির্ধারিত কোটা শেষ হয়ে গেলে উক্ত কোম্পানীর সাথে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বাংলাদেশে অনুমোদিত ওমরাহ এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপের আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে।
ড. খালিদ আরো বলেন, এদেশের ওমরাহ যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না-এ বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকাস্থ সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকাস্থ সৌদি দূতাবাসের রাষ্ট্রদূতকে ডিও পত্র প্রেরণ করা হয়।
উপদেষ্টা বলেন, বিমানের টিকেট সংগ্রহ করেছেন এমন ওমরাহযাত্রীরা যাতে রমজান মাসেই ওমরাহ পালন করতে যেতে পারে সেলক্ষ্যে জেদ্দায় বাংলাদেশ হজ কাউন্সিলর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে
যোগাযোগ অব্যাহত রেখেছেন।
দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, হজ, ওমরাহসহ ধর্ম মন্ত্রণালয়ের সার্বিক বিষয়ে আমরা সর্বদা তৎপর রয়েছি, দেশবাসির খেদমতে কাজ করে যাচ্ছি। হজ এবং ওমরাহ পালনে এদেশের ধর্মপ্রাণ মুসলমানগণ যাতে কোন জটিলতা বা সংকটের সম্মূখীন না হন সে বিষয়ে সচেষ্ট আছি।
এসময় ধর্মসচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব হজ মোঃ মতিউল ইসলাম, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও সাধারণ সম্পাদক ফরিদ আহমদ মজুমদার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
রমেশ রাম গৌড়ের সাত লেয়ারের চা: স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প
নিসচা কমলগঞ্জ শাখার ঈদ পরবর্তী শুভেচ্ছা সাক্ষাৎ
ঈদের আলো ছড়ালেন মতিন: বাকপ্রতিবন্ধীদের জন্য বিরল সম্মান ও আনন্দ...
মৌলভীবাজারে জেএসএস-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত...
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে ডলুছড়া জামে মসজিদে রোজাদার মুসল্লিদের সাথে ইফতার মাহফিল।
সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানার উদ্যোগে ইফতার মাহফিল
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের রমজানী আয়োজন: আলোচনা ও ইফতার
শ্রীমঙ্গলে অসহায় শিশু ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সফল নারী উদ্যোক্তা দের স্বপ্নজয়ী স্টার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলায় রমজানের উপহার: ১৫৫০ অসহায়কে খাদ্য বিতরণ করল 'হৃদয়ে শ্রীমঙ্গল'
শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার অভিষেক ও বদর দিবস পালিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করলেন লন্ডন প্রবাসী হাবীবুর রহমান
শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘের উদ্যোগে মুসলিমবাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাংবাদিকদের সম্মানে মৌলভীবাজার জেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল-কমলগঞ্জে শহর সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিলেন নবনির্বাচিত এমপি হাজী মুজিব।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল বাছিত খানের মানবেতর জীবনযাপন
ভোট অধিকার ফিরে পেয়ে ,আটপাড়া-কেন্দুয়া বাসী নির্বাচিত করেছেন যোগ্য ব্যক্তিকে , যুব নেতা মোঃ কামাল উদ্দিন
শ্রীমঙ্গলে ভূনবীর ইউপির সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ইফতারী হাদিয়া প্রদান
শ্রীমঙ্গলে শহীদ ওসমান হাদি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও জমজমাট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ২০২৬ মাসে মৌলভীবাজার জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)” নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
অর্ধশতাধিক মামলার ভার মাথায় নিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য (হাজী মুজিব)
নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমান কে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা অভিনন্দন।
মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আটক ১
পাবনা জেলা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারসহ আটক ৩
ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬: শ্রীমঙ্গলে প্রস্তুতি সম্পন্ন, নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা।
শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নে এমপি প্রার্থী শেখ নূরে আলম হামিদীর ২২ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ ..
মৌলভীবাজারে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
চ্যানেল ওয়ান এ মৌলভীবাজার জেলায় নিয়োগ পেলেন সাংবাদিক শাহজাহান।
স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে মৌলভীবাজার-৩ ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান এর মতবিনিময় সভা।
জামায়াত কর্মীর হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার।